1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বিয়ের জন্য ১০ কেজি ওজন কমালেন ঐন্দ্রিলা!


বিনোদন ডেস্ক::  টালিউডের সুদর্শনা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। মূলত ছোট পর্দাতেই কাজ করেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে চলতি বছর তিনি বড় পর্দাতেও আত্মপ্রকাশ করেছেন। প্রেমিক অঙ্কুশ হাজরার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন ‘ম্যাজিক’ সিনেমাটি।

এদিকে করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ঐন্দ্রিলা। মূলত অঙ্কুশের বাড়িতেই ছিলেন তিনি। তারা একসঙ্গে বসবাস তথা লিভ-ইন করেন, এ কথা কম-বেশি সকলেরই জানা। ওই লকডাউনে ঘরে বসে থাকার ফলেই ঐন্দ্রিলার শরীরে জমে যায় বিস্তর মেদ। যা তার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল।

তাই বিলম্ব না করে নেম পড়েছেন শরীরী কসরতে। নিয়মিত জিম ও ডায়েট করে শরীরের মেদ ঝরাচ্ছেন। এরইমধ্যে ১০ কেজি ওজন কমিয়েছেন ঐন্দ্রিলা। তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাচ্ছে, জিমে গিয়ে খুব ঘাম ঝরাচ্ছেন তিনি!

এসব দেখেই নেটিজেনদের মনে জল্পনা, বিয়ের জন্যই কি প্রস্তুতি নিচ্ছেন ঐন্দ্রিলা? জবাব দেননি অভিনেত্রী। তবে অঙ্কুশের সঙ্গে তিনি যে খুব শিগগিরই ঘর বাঁধতে চলেছেন, এ কথা মিথ্যে নয়। কিছু দিন আগেই অঙ্কুশ সরাসরি ঐন্দ্রিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের প্রথম ভাগেই শুভ কাজটি সেরে ফেলবেন তারা।

ওজন কমানোর কারণ জানতে চাইলে সংবাদমাধ্যমের কাছে ঐন্দ্রিলা বলেন, ‘লকডাউনে বাড়িতে থেকে ওজন বেড়ে গিয়েছিল। সব স্বাভাবিক হওয়ায় তাই নিজের শরীরের সুস্থতার দিকে নজর দিচ্ছি। এর পেছনে আর কোনও গোপন কারণ নেই।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet