নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৩ আগস্ট, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট, সমাজসেবক, গোলাপগঞ্জ- বিয়ানীবাজার সাপ্তাহিক পত্রিকা সংবাদ এর প্রকাশক ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা – ব্যারিষ্টার এম এ সালাম।
তিনি বলেন, বিএনপি’র রাজনীতিতে ও মানবতার কল্যাণে মাওলানা রশীদ আহমদের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন, ধর্মপরায়ণ ,সজ্জন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার শোকাহত।
ব্যারিষ্টার সালাম মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এবং শোক বার্তায় আরো বলেন -মহান আল্লাহতা’য়ালা যেনো মরহুমের পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক ও শক্তি দান করেন।