1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৯ মে, ২০২১

বাহুবলে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ যুবক নিহত


বাহুবলের মিরপুর নতুন বাজারে সিএনজি অটোরিক্সার সাথে মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের ২ যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানী মহল্লার আব্দুল জব্বারের ছেলে প্রবাসী জমির উদ্দিন (৩৫) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার পুত্র শাকিল আহমেদ রামিম (২৫)।

জানা যায়, প্রবাসী জমির উদ্দিন, শাকিল আহমেদ রামিমসহ আরও কয়েকজন বন্ধু মিলে মোটর সাইকেলযোগে শ্রীমঙ্গলে ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহুবলের মিরপুর নতুন বাজারে গেলে সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী জমির উদ্দিন ও শাকিল আহমেদ রামিম মারা যান।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন বানিয়াচংয়ের জমির উদ্দিন ও শাকিল আহমেদ রামিম। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet