নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
সাহিত্য ডেস্ক:: নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি বাবুল আকতার এর লেখা কবিতা ⤵️
তোরা সরে যা
বাবুল আকতার।
মুক্তিযুদ্ধের চৈতন্য আর বাংলার উর্বর সংস্কৃতির কারুকার্য,
বহন করে দাঁড়িয়ে আছে এক একটি মহামূল্যবান ভাস্কর্য।
তাদের নিয়েও মৌলবাদের অযৌক্তিক রুঢ় আবদার,
অস্তিত্বের শেকড় আগলিয়ে পার পাবেনা তাবেদার।
ধর্মীয় অনুভূতিকে পুঁজি করা আগ্রাসী দুর্ধর্ষ মৌলবাদ,
সুযোগ পেলেই কেন পিশাচ হানে বারংবার বাংলায় আঘাত?
আমরা মুসলিম,ধর্মকে ভীষণ ভালোবাসি অত্যন্ত প্রাণভরে,
ইসলামের ইবাদত লালন করি হৃদয়ের পবিত্র কাবা ঘরে।
তাই বলে কি মেনে নিতে হবে জঙ্গির কদাকার রুদ্র সন্ত্রাস?
মেনে নিতে হবে ভাস্কর্যকে নিয়ে যখন,তখন অযাচিত উপহাস?
আজ তোরা ভাস্কর্য সরাবি,কাল চালাবি আত্মঘাতী বোমা,
আল্লাহ কিংবা বাঙালি জাতি তোদের করবেনা তো ক্ষমা।
এতবড় দুঃসাহস তোদের বাংলার সার্বভৌমত্বে হাত দিস,
খোঁড়া অযুহাতে তরুণ প্রজন্মের বিশ্বাসে কেন ছড়াচ্ছিস বিষ?
যৌন আবেদনময়ী,আপত্তিকর, অশালীনতার বিরুদ্ধে সহমত,
তাই বলে চাইনা অরাজকতা, বিশৃঙ্খলা, ফতোয়া কেয়ামত।
ভাস্কর্য যেটা যেখানে আছে সেখানেই থাকবে অনন্তকাল,
এ দেশ ছেড়ে তোরা চলে যা, কুচক্রী শয়তানের জঞ্জাল।
সরকারের কাছে বিনীত অনুরোধ,ওদের দিওনা একবিন্দু ছাড়,
ভাস্কর্যের রুপ-মর্যাদায় ভেঙ্গো না অতীতের ঐতিহ্য অহঙ্কার।