1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১১ মে, ২০২১

ফ্রান্সে গৃহযুদ্ধের হুমকি, সেনাদের নতুন খোলা চিঠি


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে প্রায় ৭৫ হাজার সেনা গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়ে নতুন এক খোলা চিঠিতে সই করেছেন।

চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুশিয়ার করে দিয়ে বলা হয়, তিনি ইসলামপন্থাকে ‘ছাড়’ দেওয়ায় দেশের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে।

রোববার দেশটির একটি ডানপন্থি ম্যাগাজিনের ওয়েবসাইটে এই চিঠি পোস্ট হয়। চিঠিটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের সই আছে বলেও দাবি করা হয়েছে। খবর বিবিসির।

 

চিঠিতে বলা হয়, ইসলামপন্থা কে ধ্বংস করতে তারা (সেনারা) নিজেদের জীবন বাজি রাখছে, আর আপনি কিনা আমাদের ভূমিতে তাদের ছাড় দিচ্ছেন। যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তবে সেনাবাহিনী নিজেদের ভূমিতে শৃঙ্খলা বজায় রাখবে। কেউই ওই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হোক তা চায় না। আমাদের জ্যেষ্ঠরা তো আরোই চান না। কিন্তু হ্যাঁ, ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরিবেশ ঘনীভূত হচ্ছে এবং আপনি সেটি খুব ভালো করেই জানেন।

চিঠিতে সই করা সেনারা নিজেদের সেনাবাহিনীর তরুণ প্রজন্ম বলে পরিচয় দিয়েছেন। যারা আফগানিস্তান, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দায়িত্ব পালন করেছেন বা দেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছেন।

গত মাসেও একই ম্যাগাজিনে একইরকম ভাষায় খোলা চিঠি দিয়ে সতর্ক করে বলা হয়েছিল, দেশে গৃহযুদ্ধের দামামা বাজছে। ফ্রান্সের আধা-অবসরপ্রাপ্ত জেনারেলরা এ চিঠি প্রকাশ করেছিলেন। ফ্রান্স সরকার যার সমালোচনা করেছিল।

তবে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চলা কট্টর-ডানপন্থি প্রার্থী মেরিন ল্য পেন এপ্রিলের ওই খোলা চিঠিতে সই করা প্রায় এক হাজার সেনাসদস্যদের পক্ষে কথা বলেছেন।

ওই সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সেনা কর্মীরা এভাবে রাজনীতির সঙ্গে নিজেদের জড়িয়ে দেশের নীতি ভঙ্গ করেছেন। সেনা নিরপেক্ষ থাকবে। তারা নিজেদের দায়িত্ব পালন করবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet