শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ‘কোভিডের টিকা নিয়ে ভুল তথ্য প্রকাশের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সঠিক পদক্ষেপ নিচ্ছে না। আমি বলছি না, তারা পদক্ষেপ নিচ্ছে না। অবশ্যই তারা পদক্ষেপ নিচ্ছে, তবে তা যথেষ্ট নয়।
এদিকে ফেসবুক এক বিবৃতিতে দাবি করেছে, করোনাভাইরাস নিয়ে প্রায় এক কোটি ৮০ লাখের বেশি ভুল তথ্য তারা অপসারণ করেছে।