1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২২ মে, ২০২১

ফারজানা সামাদ চৌধুরী’র বিকল্প দেখছেন না দলীয় নেতাকর্মীরা


নিউজ পয়েন্ট ডেস্কঃ ভোটের হাওয়া বইছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে। সেই আলোকে জনমনে জল্পনা কল্পনা, অনেক প্রার্থীর ভিড়। আলোচনায় শীর্ষে রয়েছেন সিলেট ৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী। প্রথমদিকে অনেকের ধারণা ছিল সাবেক এমপি পরিবার থেকে হয়ত কেউ নির্বাচনে আর আসবেন না। কিন্তু সব ভূল ভেঙে জনগণের পাশে দাড়াতে আগ্রহ প্রকাশ করে এবং সামাদ চৌধুরী’র অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ফারজানা সামাদ চৌধুরী। সেই থেকে শুরু। এখন আবারও লোকে লোকারণ্য এমপি বাড়ি৷ আসছেন সাধারণ মানুষ – দলীয় নেতাকর্মী। আশ্বাস দিচ্ছেন পাশে থাকার। সেই আশাতেই হয়ত সামাদ চৌধুরী’র শূন্যস্থান পূরণ করবেন ফারজানা চৌধুরী। ইতমধ্যে ভোটের আভাস পাওয়া গেছে নির্বাচন কমিশন থেকে। সামনেই ভোট – যেন আবারও এক মহাৎসব।

ফারজানা সামাদ চৌধুরী এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। যার পারিবারিক রাজনৈতিক ইতিহাস অনেক আলোকিত। সে কারণে আশার আলোয় নেতাকর্মীরা।

দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীরা সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন ফারজানা সামাদ চৌধুরীর সাথে।  দলীয় অসংখ্য নেতাকর্মীদের সাথে নিউজপয়েন্ট সিলেটের প্রতিবেদকের সাথে আলাপ-আলোচনা কালে জানা যায় দলীয় সিদ্ধান্ত হয়ত ফারজানা সামাদ চৌধুরীর কাধেই পড়বে সিলেট ৩ আসনের ভবিষ্যৎ। অপেক্ষার প্রহর এখন তফসিল শেষে আ.লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত। তাকে ঘিরে চলছে এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet