1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৮ জুলাই, ২০২১

প্রতিভাবান কবি- প্রভাষ কুমার শর্মার লেখা কবিতা “ভাই বোন”


নিউজপয়েন্ট সিলেট সাহিত্য ডেস্কঃ ভাই-বোনের সম্পর্ক কতটা মধুর তা শুধুমাত্রই একজন ভাই আর বোন-ই জানে। বোন আমাদের জীবনের কত বড় একটি আশীর্বাদ, সেটা কেবল যাদের একটি বোন রয়েছে তারাই বুঝতে পারি । আমাদের উচিৎ আমাদের বোনদের ভালো খেয়াল রাখা, কারন তারা আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে । যা কিছু মানুষ বুঝতে পারে আবার কিছু মানুষ বুঝতে পারে না।

May be an image of Probas Kumar Sharma and beard

আর সেই ভাই-বোন’কে নিয়ে প্রতিভাবান কবি ও “তরুণ কন্ঠ সাহিত্য ভূবন” এর  প্রতিষ্ঠাতা পরিচালক- প্রভাষ কুমার শর্মা (রুদ্রদীপ) এর লেখা কবিতাঃ-

ভাই বোন
প্রভাষ কুমার শর্ম্মা (রুদ্রদীপ)
———————————
ভাই বোনের সম্পর্ক বলি
আহা কি মধুর।
খুনসুটি ও রাগ অভিমান,
তবু ভালবাসা ভরপুর।
বোনের কিছু হলে পরে
ভাইয়ের কাঁপে বুক।
ভাইয়ের প্রতি বোনের,
কিন্তু সজাগ থাকে চোখ।
বোনের কাছে ভাইটি থাকে
সবার থেকে সেরা।
ভাইয়ের কাছে বোনটি হলো
সাত আসমানের তারা।
বিয়ের পরে বোনটি যখন
যায় রে শশুর বাড়ি।
পাঁজর ভেঙে যায় রে ভাইয়ের
কলিজা যায় ছিঁড়ি।
আড়াল থেকে চোখের পানি
নিরবে যায় মুছে।
প্রার্থনা করে বোনটা যেন
সুখশান্তিে বাঁচে।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet