1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২১ এপ্রিল, ২০২১

প্রতিপক্ষের হামলায় আহত খাদিমনগর ইউপি সদস্য ফয়জুল


সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চাতল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে ইউপি সদস্য মো. ফয়জুল হককে আহত করা হয়েছে। এ হামলা একই গ্রামের বাসিন্দা রহিম উল্লাহ ও তার সহযোগিরা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহত ইউপি মেম্বারকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ওই দুই পরিবারের মধ্যে ছেলেদের ঝগড়া নিয়ে কয়েকদিন আগেই বাদানুবাদ হয়। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মো. ফয়জুর হক শহর থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে ওৎ পেতে থাকা রহিম উল্লাহ ও সহযোগিরা বিভিন্ন  অস্ত্রে সজ্জিত হয়ে ফয়জুল হকের পথরোধ করে তাকে মারধর করেন। ফয়জুল হকের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে হামলাকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহত ইউপি সদস্য মো. ফয়জুল হক বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্টে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet