1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

পানিভর্তি প্লাস্টিকের বালতিতে পড়ে তাহিরপুরে শিশুর মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুরে পানিভর্তি প্লাস্টিকের বালতিতে পড়ে তানজীম(০১) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু কন্যা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সাজিনুর মিয়ার নাতনী ও শাহিন মিয়ার কন্যা। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ইউপি সদস্য সাজিনুর মিয়ার রান্নাঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে প্রাণ যায় শিশুটির।

নিহত কন্যাশিশুর পিতা শাহিন মিয়া জানান, মেয়েকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে আমরা সবাই ধানের খলায় ধান মাড়াই কাজে চলে যাই। বাড়িতে ফিরে মেয়েকে ঘুমে না দেখে রান্নাঘরে গেলে পানিভর্তি বালতিতে মৃত অবস্থায় দেখতে পাই। মর্মান্তিক এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য সাজিনুর মিয়া।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet