1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২১ জুলাই, ২০২১

পর্নোগ্রাফি ব্যবসায় বলিউড অভিনেত্রী শিল্পার স্বামী গ্রেফতার, সন্দেহ’র তালিকায় শিল্পাও


পর্নোগ্রাফি ছবি বানিয়ে তা বিভিন্ন অ্যাপে প্রকাশ করার অভিযোগে গত সোমবার (১৯ জুলাই) রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে রাজকে উল্লেখ করা হয়। প্রশ্ন উঠেছে স্বামীর এ ব্যবসার সঙ্গে কি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীও জড়িত?

বুধবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে নেমে শিল্পাকে নিয়ে এমন অনুমান করছে মুম্বাই পুলিশ। যদিও এখন পর্যন্ত সরাসরি শিল্পার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত থেকে তাকে পুরোপুরি ছাড় দেওয়া হচ্ছে না এখনই।

রাজ গ্রেপ্তার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেঠীর সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়। মঙ্গলবার নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর শুটেও আসেননি তিনি। তার অনুপস্থিতির প্রকৃত কারণও জানাননি কাউকে। তদন্তে নেমে তাই এদিকটি খতিয়ে দেখছে প্রশাসন।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্বে এক বিবৃতিতে বলেছেন, আমরা এখন পর্যন্ত পর্নোকাণ্ডে শিল্পা শেঠীর সক্রিয় ভূমিকার খোঁজ পাইনি। তদন্ত চলছে। রাজ কুন্দ্রা এবং তার সহযোগীদের হাতে হেনস্থা হয়েছেন, তাদের কাছে আহ্বান জানানো হচ্ছে এগিয়ে এসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করুন। আমরা যথাযথ অ্যাকশন নেব অপরাধীদের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে রাজ ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলেন। তার ছয় মাস পরই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্নো অ্যাপ নামে চিহ্নিত।
সাম্প্রতিক খবর অনুযায়ী, রাজকুন্দ্রা ৯টি সংস্থার পরিচালক পদে রয়েছেন। অন্যদিকে শিল্পা শেঠী মোট ২৩টি সংস্থার পরিচালক পদে রয়েছেন।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা), ৩৪ ধারা, ২৯২ এবং ২৯৩ ধারা (অশ্লীল বিজ্ঞাপন এবং প্রদর্শনী)। এছাড়াও রয়েছে আইটি অ্যাক্ট ও ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন (প্রহিবিশন) অ্যাক্ট-এর বিভিন্ন ধারা। সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পরই তাকে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল জে জে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারি পরীক্ষার জন্য। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাই পুলিশ কমিশনারের অফিসে। সেখানেই ক্রাইম ব্রাঞ্চের কাস্টডিতে রাত কাটান রাজ কুন্দ্রা।
এদিকে মঙ্গলবার (২০ জুলাই) থেকে আগামী শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
সূত্র: আনন্দবাজার
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet