1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের প্রতি এড. নাসির উদ্দিন খানের কৃতজ্ঞতা


পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ. কে আব্দুল মোমেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত নতুন ১০তলা ভবনে ৪র্থ ও ৫ম তলায় ৪৫০টি নতুন বেডের বিপরীতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন নিশ্চিতের উদ্যোগ নেওয়ায় তিনি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এডভোকেট নাসির উদ্দিন খানের ব্যক্তিগত ফেইসবুক স্ট্যাটাস থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশের তথ্যটি পাওয়া যায়।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, অশেষ ধন্যবাদ ও পরম কৃতজ্ঞতা সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেনের প্রতি। যাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও মহতি উদ্যোগের ফলে বৃহত্তর সিলেট অঞ্চলের গণমানুষের সু-চিকিৎসার ভরসাস্থল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আউটডোর ভবনের ৪র্থ ও ৫ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

বিগত কয়েক মাস যাবত অব্যাহত প্রচেষ্টা ও সর্বশেষ বিগত ৪ঠা আগস্ট মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরিত ডিও লেটারের প্রেক্ষিতে আজ স্বাস্থ্যমন্ত্রলায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালের নতুন ১০ তলা ভবনের ৪র্থ ও ৫ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন চূড়ান্ত করেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ১০ তলা ভবনের ৪র্থ ও ৫ম তলায় ৪৫০টি নতুন বেডের বিপরীতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন এখন সুনিশ্চিত।

নতুন সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন হলে বর্তমান করোনা কালীন সময়ে অত্র অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের সুচিকিৎসা পাওয়ার পথকে উন্মুক্ত করবে।

একই সাথে কৃতজ্ঞতা জানাই মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয় জনাব জাহিদ মালেক এমপি কে এই করোনা মহামারির সময়ে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করনে এমন মহতি উদ্যোগ নেয়ার জন্য।

গভীর কৃতজ্ঞতা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যাঁর গতিশীল নেতৃত্বে সাড়া দেশে স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের নতুন দিগন্তের সূচনার জন্য।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক সিলেটবাসীর।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet