নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
বিশেষ প্রতিনিধি:: সিলেট ৩ উপ-নির্বাচনে
নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব কে বিজয়ী করার লক্ষ্যে আজ মঙ্গলবার( ১০ আগষ্ট) দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পর্তুগাল প্রবাসী সামছুল ইসলাম দলা’র বাড়ীতে মোগলা বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
নৌকার বিজয় তরান্বিত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোগলা বাজার ইউ/পি ছাত্রলীগের সাবেক সভাপতি, পর্তুগাল প্রবাসী সামছুল ইসলাম দলা, ইউ/পি ছাত্রলীগের সাবেক আহবায়ক নন্দন পাল, সাবেক সহ সভাপতি মাছুম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, ইউ/পি ছাত্রলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম, হাসান আহমদ, ফায়েদ আহমদ, কৈলেন্দ্র দাস, অনুকুল দাস, ইউ/পি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক খসরু, নুরুল হক সোহেল, সাবেক আহবায়ক কমিটির সদস্য দুলাল আহমদ পাপলু, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
এতে উপস্হিত নেতৃবৃন্দ নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।