1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৩ জুন, ২০২২

নির্মল রঞ্জন গুহের সূস্থতা প্রার্থনা করে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ প্রার্থনা অনুষ্টিত


নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ’র আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়।

সোমবার (১৩ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায়
দক্ষিণ সুরমা শিববাড়িস্থ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বিশেষ এ প্রার্থনা অনুষ্টিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী’র সঞ্চালনায় বিশেষ এ প্রার্থনা, গীতা পাঠ ও পূর্জার্চনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শ্রী দুলু চক্রবর্তী ।

এতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুমিনুল মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ সুহেল আহমেদ ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা, শ্রীবাস মালাকার, প্রীতম কুমার পাল, দিলীপ দাস, শ্রীদাম মালাকার, রঞ্জন দেব নাথ, কাজল কান্তি তালুকদার, স্বপন মল্লিক, লিটন চন্দ, গোবিন্দ মালাকার প্রমুখ ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet