নিউজ পয়েন্ট সিলেট সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেট’ এর সাপ্তাহিক সাহিত্য পাতায় প্রকাশিত কবি- সাদিয়া প্রধান এর লেখা কবিতা-
“সংসার ত্যাগী”
সাদিয়া প্রধান (বগুড়া)
সাহিত্য প্রেমে আজ আমি বিভোর,
ভালোলাগা ভালোবাসা মানেই কবিতা।
আবেগ গুলো জমে আছে বেড সাইড
টেবিলে রাখা কলম আর ডায়েরিতে।
সংসারের প্রতি পিছুটান আজ তাও বিলীন
আমি যেন এক সন্যাসি।।
পরিবার প্রিয়জন কে আছে কোথায়
আমি তো সাহিত্য সাধক সেসব মোহ আজ পরিত্যাগ।
কে যেন বলেছিল মুচকি হেসে
সে নাকি ভালোবাসে আমাকে।
আমিও বলেছিলাম তাকে আজ আমি ত্যাগী ঋষি
সাহিত্যকে ভালোবেসে।।
বুকে বাঁধা হতাশা আজ কোথাই?
হয়ত তলিয়ে গেছে সাহিত্য সাগরে।
কষ্ট-বেদনা সে কবেই পালিয়েছে
আর ভালোবাসা সেও হারিয়েছে।
পাশে আছে উপন্যাস আর কবিতা
লেখা কিছু গল্প-গান।
সংসার ত্যাগী এই আমার নেই কোন আর পিছুটান।।