1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নকশী বাংলা ফাউন্ডেশন সম্পাদকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা মাজহারুল ইসলাম জয়নাল এর পিতা, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ মাহবুবুর রহমান ডালই মিয়া(৯১) ২৬ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ঃ১৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন -ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মরহুমের জানাযার নামাজ ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় ইছামতি হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রবীন মুরব্বি মাহবুবুর রহমান এর মৃত্যুতে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য,সিলেট জেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী,জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর,সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ,সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, ইছামতি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসিত,নকশী বাংলা ফাউন্ডেশন এর সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ,সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা, সাধারন সম্পাদক শফিক আহমদ শফি গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet