নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি,সৈয়দ সিরাজুল ইসলাম হাসান:: ৬ ই সেপ্টেম্বর সিলেট শহরের প্রবেশদ্বার খ্যাত হুমায়ুন রশিদ চত্ত্বর, গিয়াস উদ্দিন কমপ্লেক্সে বনফুল এন্ড কোং এর নতুন শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননন্দিত কাউন্সিলর জনাব তৌফিক বক্স (লিপন)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অাব্বাসউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর মহা ব্যবস্থাপক জনাব আমানুল আলম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং, সিলেট জোনের এর উপ-মহাব্যবস্থাপক জনাব আরিফুল ইসলাম, সহ-মহাব্যবস্থাপক জনাব জামসেদ উদ্দিন, সহ-মহাব্যস্থাপক জনাব পিপলু বড়ুয়া, সহ-মহাব্যবস্থাপক জনাব মোঃ সেলিম,সিনিয়র ব্যবস্থাপক জনাব সৌমিত্র দাশ,পরিদর্শক জনাব আলমগীর হোসেন,কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপক মোঃ সেলিম এবং উক্ত শাখার স্বত্বাধিকারী মোঃ কামাল উদ্দিন সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন ।
উদ্বোধন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশুদ্ধ খাবার পরিবেশনের জন্য এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল বনফুল এন্ড কোং এর নতুন শাখার। তা আজ পূর্ন হল। আশাকরি বনফুল তার গুনগত মান ও সুনাম অক্ষুন্ন রেখে গ্রাহক সেবা দিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন।