নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১২ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা, সিলেটবাসী সহ দেশ বিদেশের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, দক্ষিণ সুরমা সমাজ কল্যান সমিতি মোগলা বাজার শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক, ক্রিড়া সংগঠক দুলাল আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন – ঈদ হল আনন্দের মুহুর্ত।
আর এই আনন্দ যেন ছড়িয়ে যায় সকলের মনে প্রাণে৷
এর মাধ্যমে ছড়িয়ে যাক আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ।
ঈদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হোক আনন্দের।
তিনি আরও বলেন- বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাই যেন সতর্ক থেকে ঈদ পালন করতে পারি সেদিকে সকলের লক্ষ রাখা উচিত। পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে ঈদের জামাত সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আহবান জানাই।
এবারের ঈদ আমাদের সিলেটের মাটি ও মানুষের আত্মার বন্ধন মরহুম সামাদ চৌধুরী বিহীন।
সকলের প্রতি সামাদ চৌধুরী’র জন্য দোয়া চাই।
আরো বলেন- ঈদ হল সম্প্রতির এক বার্তাবাহক। আমরা একে অন্যের সাথে সৌহার্দ্য সৃষ্টি করে যেন একটা সুন্দর ও সুখী সমাজ বিনির্মান করতে পারি এই আশা সকলের প্রতি।