1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৬ জুলাই, ২০২২

দক্ষিণ সুরমা’র রশিদপুরে রাস্তায় প্রতিবদ্ধকতা ও জবর দখলের পায়তারার অভিযোগ


দক্ষিণ সুরমা প্রতিনিধি:সিলেটের দক্ষিণ সুরমায় পূর্ব বিরোধ জের ধরে চলাচলের রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টি ও জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া যায়। উপজেলার লালাবাজার ইউনিয়নের রশিদপুরে গ্রামে পূর্ব বিরোধীদের জের ধরে প্রতিপক্ষের চলাচলে বিঘ্ন ঘটাতে এমন কান্ড ঘটিয়েছেন রশিদপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সেলিম আহমদ, জাহাঙ্গীর মিয়া ও সামাদ আহমদ।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় গত ৫ জুলাই একটি অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত রশিদ আলী’র ছেলে রইছ মিয়া। দক্ষিণ সুরমা থানায় অভিযোগ নং-২১১, তাং-০৫/০৭/২০২২ইং।
অভিযোগ সূত্রে জানা যায়,থানা দক্ষিণ সুরমা, রশিদপুর মৌজা,জে,এল,নং ১৫৪, সাবেক খতিয়ান ৮২, সাবেক দাগ নং ১৩২, বর্তমান ৫৮ দাগের ২৫ শতক জায়গার উপর রাস্তা চলমান রয়েছে। গত ৪ জুলাই সোমবার ভোর রাতে উক্ত রাস্তাটি প্রতিপক্ষের লোকেরা (সেলিম আহমদ গং) কেটে ফেলে।
জানা যায়, রইছ মিয়া ও সেলিম আহমদ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছে। তাদের মধ্যে বিরোধীয় বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান অবগত রয়েছেন। কিন্তু বর্তমানে প্রতিপক্ষের রাস্তা চলাচলে বাধা সৃষ্টি করার পায়তারার চেষ্টা করায় এলাকাবাসীর মধ্যে সংশয় বিরাজ করছে। এলাকাবাসী যে কোন সময় উভয় পক্ষের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল আহসান তালুকদার জানান, রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet