নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সেলিম আহমদের পক্ষে বুধবার (৯ জুন) দক্ষিণ সুররমার বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সেলিম আহমেদের পক্ষে হুমায়ুন রসিদ চত্ত্বর, গোটাটিকর, কদমতলী পয়েন্ট, চাদনীঘাট, টার্মিনাল রোড, ভার্থখলা, চন্ডিপুল, দরিয়া শাহ মাজার, ফল মার্কেট ও বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মোল্লারগাও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন, BLLSA এর সদস্য সৈয়দ আদনান, আলী তামজিদ, আলী তানজিম, আলী আহমদ, নুর হোসেন, নিপার আহমদ প্রমুখ।