1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৩ জুন, ২০২১

তরুণ সংগঠক রুবেল চৌধুরী’র নামে ফেসবুকে অপপ্রচার,একাধিক মামলা


নিউজ পয়েন্ট ডেস্কঃ গোলাপগঞ্জের তরুণ উদ্যোক্তা মিডিয়াপাড়ার পরিচিত মুখ রুবেল চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কে বা কারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

রুবেল চৌধুরী অনলাইল গণমাধ্যমে জানান ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে নানা সময় অর্থ আত্মসাতের জন্য একটি কুচক্রী মহল উনার অ্যাকাউন্ট হ্যাক করে নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন লোকের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেস্টা করছে।
যার পরিপ্রেক্ষিতে পহেলা এপ্রিল ২০২০ সালে সাইবার ক্রাইম ইউনিট ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন যা এখনো তদন্তনাধীন।বিগত কয়েকদিন থেকে ওইসব কুচক্রী মহল রুবেল চৌধুরীর পরিচিত আত্মীয়স্বজনের কাছে বিভিন্নভাবে টাকা পয়সা দাবী করতেছে বলে জানান রুবেল চৌধুরী।

বাধ্য হয়ে উনি অদ্য শনিবার দুপুরে স্পেশাল ব্রাঞ্চ মালিবাগ ঢাকায় সাইবার ক্রাইম ইউনিটে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর ১৮৩, ১২

তিনি জানান, সিআইডি সাইবার ক্রাইম ইউনিট মালিবাগ এর অফিসার ইনচার্জ খাইরুল বাশার জানান দ্রুত সময়ের মধ্যে এই মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন। রুবেল চৌধুরী সকলকে এই প্রতারক চক্রের থেকে সাবধান থাকার অনুরুধ করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet