1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ডেন্টালের ভর্তি পরীক্ষা ১১ জুন


২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এরআগে গত ৮ ফেব্রয়ারি আগামী ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিডিএস কোর্সের আবেদন শুরু হয় গত ২৭ মার্চ থেকে এবং আবেদনপত্র গ্রহণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet