1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

টিকটকে গুলির শব্দ শুনে, গ্রেফতার দুবাই প্রবাসী


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ আরব আমিরাতের দুবাইয়ে একটি টিকটক ভিডিওতে বন্দুকের গুলির ভুয়া শব্দ ব্যবহার করায় এক প্রবাসী গ্রেফতার হয়েছেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানায়, গ্রেফতার হওয়া ওই প্রবাসী বাংলাদেশি হোটেল শ্রমিক। রোববার (১১ এপ্রিল) তাকে প্রথমবার দুবাইয়ের আদালতে হাজির করা হয়। ৩৪ বছর বয়সী বাংলাদেশি এই শ্রমিকের বিরুদ্ধে পার্কিং এরিয়ায় টিকটক ভিডিও রেকর্ডিং এবং তাতে বন্দুকের গুলি এবং মানুষের চিৎকার যোগ করার অভিযোগ আনা হয়েছে।

 


ওই বাংলাদেশি শ্রমিক এই বছরের জানুয়ারিতে নিজের টিকটক একাউন্টে ওই ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে বন্দুকের গুলির শfব্দে মানুষের চিৎকারের শব্দ যোগ করে অনলাইনে পোস্ট করেন তিনি। পরে ভাইরাল হয়ে পড়া ভিডিওটি শনাক্ত করে দুবাই পুলিশ। সেই সঙ্গে ওই প্রবাসীকে চিহ্নিত করে গ্রেফতার করে দুবাই পুলিশ।


গালফ নিউজ জানায়, ওই প্রবাসীর টিকটক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।
দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদে ওই শ্রমিক ভিডিওটি রেকর্ডিং ও পোস্ট করার কথা স্বীকার করেছে। অভিযুক্ত বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে পরবর্তী শুনানি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

 

নিউজপয়েন্ট সিলেট/ আর

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet