নুসরাত মা হতে যাচ্ছেন। এ সময় টালিপাড়ার সবাই জেনে গেছেন। তবে তার সন্তানের বাবা কে? তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। অনেকে ধারণা করছেন- নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। কারণ নুসরাতের স্বামী নিখিল জৈন পরিষ্কার জানিয়েছেন- নুসরাতের সন্তানের বাবা তিনি নন।
বেবি বাম্প নিয়ে নুসরাতের ছবি প্রকাশ হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। তারপর থেকে কিছুটা প্রকাশ্যে এসেছেন এ অভিনেত্রী। বেবি বাম্প নিয়েই শুটিং করেছেন। এসবের ফাঁকে সোমবার (১৯ জুলাই) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরাত।
ছবিতে ক্যামেরার লেন্সে চোখ রেখে হাসতে দেখা গেছে নুসরাতকে। গোলাপি ঠোঁট, খোলা চুল, কাঁধ খোলা জামায় সেজেছেন তিনি। ছবির ক্যাপশনে নেটিজেনদের উদ্দেশে বার্তা দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘আশা করি আমার দ্যুতির মতোই সকলের দিন উজ্জ্বল হবে।’
এদিকে গর্ভধারণের পর থেকে সংবাদমাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন নুসরাত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। দিন যত যাচ্ছে, যশ-নুসরাতের সম্পর্কের লুকোছাপা কমে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেছেন নুসরাত-যশ। প্রকাশ্যে কমেন্টস করছেন একে অপরের পোস্টে। টালিউডের অনেকে মনে করছেন, সবকিছু স্বাভাবিক করার চেষ্টার করছেন যশ-নুসরাত।