1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকে্র ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন


আন্তর্জাতিক ডেস্কঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য, ধর্ম ও বানিজ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহাসচিব ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী এম.পি’র মৃত্যুতে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক্।

১৭ মার্চ বুধবার বিকেল ৫ ঘটিকায় অনুষ্টিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে মরহুরের পরিবারের সদস্যবৃন্দ এবং জালালাবাদ এসোসিয়েশন এর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দরা বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-০৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ,মাদ্রাসা ইত্যাদির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।যেকোনো প্রাকৃতিক দূর্যোগ এবং ক্রান্তিকালে সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থেকেছেন।

তাঁর এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এক বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।

নেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet