1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২০ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবস উপলক্ষে দাউদপুরে ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপে মিলাদ ও শিরনী বিতরণ”


নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য,আগামী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী,সাবেক ছাত্রনেতা জনাব মোঃ জুয়েল আহমদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্বরণে মাসব্যাপী দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে মিলাদ,দোয়া মাহফিল ও শিরনী বিতরণের অংশ্র হিসেবে গত ১৯ আগষ্ট শুক্রবার বাদ মাগরিব দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজারে মিলাদ,দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগ দাউদপুর ইউনিয়ন শাখার সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন জনাব কিবরিয়া আহমদ অপুর সভাপতিত্বে দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান,দাউদপুর ইউ/পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক পংকি মিয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউছার আহমদ,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী,আওয়ামীলীগ নেতা আবুল মিয়া,নুরই মিয়া,মকবুল হোসেন,আছাব মিয়া,ফ য়জুল মিয়া,ফুলই মিয়া,সাব্বির আহমদ,কাদির মিয়া,ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সাইদুর রহমান,যুগ্ন
আহবায়ক হানিফ আলী,সুহেল আহমদ,জয়নাল মিয়া,ইছবর আলী,ছালিক আহমদ,মনসুর আহমদ,বিশিষ্ট ব্যাবসায়ী বেলাল আহমদ,বায়জিদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন,মইনুউদ্দিন,সা্হাবুদ্দিন রাহি,শ্রমিক নেতা শেখ ইমন আহমদ,জুয়েল আহমদ,যুবনেতা বাবুল মিয়া,আরিফ হোসেন,মনোয়ার আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন রাখালগব্জ বাজার মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।
মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet