নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৪ আগস্ট, ২০২১
সাহিত্য ডেস্কঃ জাতীয় শোক দিবসে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সুমন রহমানের কবিতা⤵️
কালের মহানায়ক””
“””সুমন রহমান””
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
শেখ মুজিবের অগ্নি ঝরা সম্মোহনী ভাষণে নাড়িয়ে দিল
বাংলার বুকে।সাথে সাথে বাতাসে দোলা দিলো আকাশ লাল আভায় প্রোজ্জ্বলিত হল,
কোটি কোটি হৃদয়ে
ধ্বনিত হল আবার এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
দেশ রক্ষার জন্য ঝাপিয়ে পড়লো বাংলা মায়ের দামাল ছেলের দল,
শহর আর গ্রামে।
নয়টি মাস রক্তের নদী বয়ে চললো।
লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন হল।
লক্ষ শহীদের আত্মার বিনিময়ে।
ফিরে পেলাম স্বাধীনতা,জন্ম হল একটি দেশের
জন্ম হল লাল সবুজের পতাকা ।
আমরা পেলাম বিশ্ব মানচিত্র,বিশ্বের বুকে মাথা উঁচু করে।
তোমার কাছে ঋণী হে মহান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।