1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল রিটের রায় রোববার


জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল ফেরত দেওয়া সংক্রান্ত রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল রোববার এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। রায়ের জন্য বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। গত ১৩ জানুয়ারি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেলের রিট মামলাটি তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেন আপিল বিভাগ।

গত বছরের ১২ আগস্ট ‘টাইম স্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষকরা রিট করেন। তখন হাইকোর্ট বিভাগ পরিপত্র স্থগিত করে রুল জারি করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

পরে ১৩ সেপ্টেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আবেদন করেন। আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে রিট মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet