1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

গতি বেড়েছে টিকাদান কর্মসূচিতে, ১৮ বছর হলেই দেওয়া যাবে করোনা টিকা


সাধারণ মানুষের আগ্রহ বাড়ায় আবারও গতি এসেছে টিকাদান কর্মসূচিতে। বয়সসীমা ৪০-৩৫ করায় বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে টিকার নিবন্ধন সংখ্যা এক কোটির মাইলফলক ছুঁয়েছে।

১৮ বছর হলেই করোনার টিকা

এরই মধ্যে বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আইসিইউ আর ওপিডি শেডের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষার্থীসহ সব জনগোষ্ঠীকে টিকায় আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, দেশে এখনও ৪৫ লাখ ভ্যাকসিন মজুত আছে। আরও এক কোটি চায়নায় অর্ডার দেওয়া আছে। প্রতি মাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও আসবে। এ ছাড়া চীন থেকে আরও দেড় কোটি ডোজ টিকা দফায় দফায় আসবে।
বর্তমানে একসঙ্গে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরও কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতলে ২৫ শতাংশ শয্যা ও আইসিইউ খালি আছে। বাকি ৭৫ শতাংশ শয্যা ও আইসিইউতে রোগী ভর্তি আছে। তাই সচেতন না হলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে দুপুরে মহাখালী ডিএনসিসি হাসপাতালে বেশকিছু মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি করোনা রোগী সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বৃদ্ধ ও শিশুদের কোরবানি হাটে না যেতে অনুরোধ করেন মেয়র।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। মঙ্গলবার (১৩  জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। একই সময়ে নতুন করে আরও ১২ হাজার ৩৮৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। শনাক্তের হার ২৯.১৪ শতাংশ। এ ছাড়া এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬১ শতাংশ।
 
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet