নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
সবুজ শর্মা, কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ একাদশ “জাতীয় সংসদ নির্বাচন” বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। এ কারণে আজকে’র এই দিন অর্থাৎ (৩০ ডিসেম্বর) “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে “বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কোম্পানীগঞ্জ উপজেলা” যুবলীগে’র উদ্দোগে-আজ সকাল ১১ ঘটিকা’য় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও বাজার প্রদক্ষিণ করে “আনন্দ মিছিল” সম্পন্ন হয়।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগে’র আহ্বায়ক হাজী আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুরহমান, যুগ্ম-আহ্বায়ক রাসেল, সদস্য- জাফর দেওয়ান, সোহেল আহমেদ, জামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগে’র সভাপতি- কুদ্দুছ মিয়া, তেলিখাল ইউনিয়ন যুবলীগে’র সভাপতি রসিক মিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ’ নেতা আলী হোসেন সহ- প্রমুখ নেতৃবৃন্দ।