1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২ মে, ২০২১

খণ্ডিত লাশের মাথা উদ্ধার দিরাইয়ে


দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি বিল থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত ভাসমান লাশ উদ্ধারের পর মাথা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। রবিবার  সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর বিলের পাশে একটি পুকুরের পাড় থেকে লাশের মাথা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান সাংবাদিকদের বলেছেন, সিআইডির লোকজন আসছে। লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার রাত ১০টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর বিলে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে পৃথক জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তির হাত পা এবং দেহের খণ্ডিত অংশ ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে। তবে লাশের কোনো পরিচয় জানা যায়নি।

লাশটির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পুলিশ ধারণা করছে ওই ব্যক্তিকে চার-পাঁচ দিন আগে কেউ হত্যা করে এই বিলে ফেলে দিয়ে থাকতে পারে। তবে খুনিরা নৃশংসভাবে হাত, পা, মাথা ও দেহ বিচ্ছিন্ন করে লাশকে চার খণ্ড করে ফেলে দেয়। লাশ দেখে অনুমান করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার থেকে মঙ্গলপুর গ্রামের জনৈক দুদু মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুদু মিয়ার স্ত্রী পারভিনের দাবি উদ্ধারকৃত লাশটি তার স্বামীর। তিনি বলেন, আমার স্বামীর একটি পা বাঁকা ছিল। তাই আমি নিশ্চিত লাশটি আমার স্বামীরই হবে।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, লাশ শনাক্তের আগ পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet