1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১২ জুলাই, ২০২১

কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে ১৮ বছরের যুবক নিহত


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ আবাসিক বিদ্যুৎ এর তার দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সিফাত উল্ল্যা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ইসলামপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।

রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিফাত উল্ল্যা প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়িতে এসে চার্জ দিতে যান। বাড়ির আবাসিক মিটার থেকে লাইন দিয়ে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুতের সেই লাইনের ছেড়া অংশে অসাবধানবসত স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

 

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার জোহরের পর ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডি.জি.এম সিরাজুল ইসলাম বলেন, আবাসিক মিটারের মাধ্যমে অবৈধভাবে সে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। আবাসিক মিটার দিয়ে যাতে কেউ অটোরিকশা চার্জ না দেন সে জন্য বিষয়টি ওয়েবসাইটে দেওয়া হবে।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet