নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ জুলাই, ২০২১
কাবিননামা নিয়ে কয়েকমাস আগে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসে ‘কাবিনানামা’। এবার এই কাবিননামা নিয়েই জটিলতায় পড়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী কেয়া পায়েল।

বাস্তবে নয়, নাটকে। সম্প্রতি ‘কাবিননামা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। ঈদ উপলক্ষে বিশেষ এ নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এটির চিত্রনাট্য করেছেন গোলাম সরোয়ার অনিক।