1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনা টিকা নিয়ে বিশ্ববাসীকে সুখবর দিলেন চীনের প্রেসিডেন্ট- শি জিনপিং


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকার কোনো বিকল্প দেখছেন না জনস্বাস্থ্যবিদরা। কিন্তু ধনী দেশগুলো টিকার মজুদ করে রাখার কারণে বিশ্বজুড়ে সংকটের সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এবার টিকা নিয়ে আশার কথা শোনালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (৫ আগস্ট) শি জিনপিং এক লিখিত ভিডিও বার্তায় বলেছেন, চীন এ বছর পুরো বিশ্বে ২০০ কোটি ডোজ কোভিড টিকা সরবরাহের চেষ্টা করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, কোভ্যাক্স যেটি আন্তর্জাতিক টিকা বিতরণ সহযোগিতা ফোরাম নামে পরিচিত সেখানে ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছেন শি জিনপিং।


এশিয়া প্যাসিফিক কো-অপারেশন (এপেক) জোটের রাষ্ট্রপ্রধানদের নিয়ে জরুরি অনলাইন বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াই করতে উন্নয়নশীল দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়ার পর বৃহস্পতিবার শি জিনপিং এই ঘোষণা দিলেন।

এদিকে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, বছরের শুরু থেকে চীন ইতোমধ্যে অন্যান্য দেশে ৭০০ মিলিয়নের বেশি ডোজ টিকা সরবরাহ করেছে।

এদিকে চীনের প্রধান ভ্যাকসিন সরবরাহকারী সিনোভ্যাক বায়োটেক এর প্রধান নির্বাহী ইয়িন ওয়েডং বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, সিনোভ্যাক ২০টি দেশের সঙ্গে প্রায় ৯০০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ প্রদানের বিষয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার (৩ আগস্ট) উন্নয়নশীল দেশগুলোতে ১১ কোটির বেশি টিকা দান করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ২০২২ সালের মধ্যে ১১০টি দেশে টিকা পাঠানোর যে প্রতিশ্রু দিয়েছিল, তা বাড়িয়ে আগস্ট মাসের শেষ থেকে আরও ৫ লাখ করে ডোজ টিকা ওই দেশগুলোতে পাঠানো হবে বলে মঙ্গলবার জানিয়েছে হোয়াইট হাউস।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet