নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ জুলাই, ২০২১
করোনা মুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর করোনার টিকা নিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসকদের পরীক্ষা শেষে সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের টিকা কেন্দ্রে তিনি মডার্নার টিকা নেন।
এর আগে বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে তিনি হাসাপাতালের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।
সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসকষ্টের কারণে মাঝে কিছুদিন তাকে সিসিইউতেও রাখা হয়।