1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

কবি দিলওয়ারের জন্মদিন পালনের লক্ষে দক্ষিণ সুরমায় প্রস্তুতি সভা অনুষ্টিত


১লা জানুয়ারী কবি দিলওয়ারের ৮৫তম জন্মবার্ষিকী পালনের লক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, গণমানুষের কবি দিলওয়ারের ৮৫তম জন্মদিন পালনের লক্ষে ২৪ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকাল ৪ টায় স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গীতিকবি মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না , সাংবাদিক আব্দুল লতিফ নুতন, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ, কবি শামীমা আক্তার ঝিনু, কবি ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহি, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, কবি দেওয়ান মতিউর রহমান, কবি জুই ইসলাম, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি লিপি খান, নাট্যকার আব্দুস শহিদ দুলাল, কবি হাকিম ইকবাল হোসেন, ছড়াকার আব্দুল কাদির জীবন, তরুণ সংগঠক ও সাংবাদিক জয়ন্ত গোস্বামী, মনোয়ার হোসেন দুলাল প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet