নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
মাসিক প্রতিভাত’র সম্পাদক, প্রতিভাত সাহিত্য পরিষদের সভাপতি, গ্রীণ প্ল্যান সিলেট, স্বদেশ ফোরাম সিলেট ও দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এম আলী হোসাইন এর নানার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছেন- প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- জনাব মো: জহির আলী (১২৫) অত্যন্ত বিনয়ী ও অমায়িক ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
শহরতলীর (শাহপরান থানা সংলগ্ন) মুক্তিরচক নিবাসী, প্রবীন মুরব্বী জনাব মো. জহির আলী সাহেব দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত (৪ সেপ্টেম্বর) রাত পৌনে আটটায় ১২৫ বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমের জানাযার নামাজ ৫ সেপ্টেম্বর রোববার বাদ যোহর মুক্তিরচক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোর¯’ানে দাফন করা হয়।
প্রবীণ মুরব্বী মো: জহির আলী’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসে। তাঁর মতো বয়োবৃদ্ধ লোক এলাকায় খুবই কম ছিলো। তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল ধর্মভীরু ও পরেহজগার নামাজি লোক। তিনি সারাজীবন সৎ ও ইসলামী আদর্শে জীবন অতিবাহিত করেন। তাঁর মতো লোক এ সমাজে বিরল। তাঁর মৃত্যুতে পরিবার ও সমাজের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য নাতি-নাতনী অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পরিষদের পক্ষ থেকে শোক জ্ঞাপনকারীদের মধ্যে- সহ সভাপতি কবি নাজমীন আক্তার ঝর্ণা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক কবি মো. আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক মো. আব্দুল করিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুনাইদ আহমদ, অফিস সম্পাদক এখলাছুর রহমান নাহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক কামরুন নাহার কলি, চিকিৎসা বিষয়ক সম্পাদক ফারহানা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক সোহানা আক্তার, সহ সাহিত্য সম্পাদক আয়শা সিদ্দিকা আশা, সহ অফিস সম্পাদক সোহেল আহমদ, সদস্য কবি সৈয়দ আছলাম হোসেন, সাংবাদিক মাহবুবুর রশিদ, আব্দুছ ছাত্তার, রইছ আহমদ, শাহেদ আহমদ, মারজানা বেগম, ফয়জুল আলম, সেলিনা আক্তার, ফাতেমা বেগম সুমা, ফাহমিদা জাহান ফারহানা, মো. আজির উদ্দিন, রেহেনা পারভিন, জোবায়দা কামাল আঁখি, শারমিনা বেগম, আলী বোরহান রাতুল, আতিকুর রহমান আতিক প্রমুখ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন পরিষদের উপদেষ্টামÐলীর মধ্যে সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু ও ব্যাংকার আলী আহমদ এবং নির্বাহী সদস্যদের মধ্যে কবি কামাল আহমদ, এডভোকেট সুদিপ রঞ্জন রায়, কবি আতাউর রহমান বঙ্গী ও মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক প্রমুখ। বিবৃতিদাতা সকলেই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি