নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৪ জুলাই, ২০২১
কামরুল ইসলাম জ্যাকব, স্টাফ রিপোর্টার:: গতকাল শনিবার (৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে “নবীন ক্লিনিক” নামক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ সরকারি ঔষধ ও ব্যবহৃত সিরিঞ্জ, এবং ওসমানীনগর থানা নামীয় সীল জব্দ করা হয়।
অভিযানের সময় ফার্মেসী সংশ্লিষ্ট কোন কাগজাদি না দেখানোর অপরাধে প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ঔষধ আইন ১৯৮০ এর সংশ্লিষ্ট ধারায় নগদ ৫০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ তাহমিনা আক্তার, সাথে ছিলেন ওসমানীনগর থানার প্রতিনিধি এসআই নিখিল দাস।