1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৬ জুন, ২০২১

ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন সম্পাদক মো. নাসির উদ্দিন-এর বড় ভাইয়ের মৃত্যুতে প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট-এর শোক প্রকাশ


ঐতিহ্য সন্ধানী কাগজ ত্রৈমাসিক ‘অনুপ্রাণন’ সম্পাদক, মাসিক প্রতিভাত’র নির্বাহী সম্পাদক ও প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এর বড় ভাই মো. নুর উদ্দিন (৪৯) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রকাশ করেছেন- প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- মো. নুর উদ্দিন ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, অমায়িক ও সজ্জন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
কানাইঘাট উপজেলাধীন সড়কের বাজার, কটালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন মো. নুর উদ্দিন। তাঁর বাবাও ছিলেন একজন ধর্মভীরু ও সমাজসচেতন আল্লাহওয়ালা মানুষ। তিনি অত্যন্ত সাদামাটা, নিরহংকার, নির্লোভ, সৎ ও সজ্জন লোক ছিলেন।
মো. নুর উদ্দিন ব্যক্তিগত জীবনে ছিলেন এক কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘ এক বছর যাবৎ মরণব্যধি ক্যান্সারে ভোগছিলেন। মাত্র ৪৯ বছর বয়সে তিনি গত ২৩ জুন বুধবার বিকাল সোয়া চারটায় নিজ বাড়িতে ইহকালীন জীবন ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালীন জীবনে পাড়ি জমান। ২৩ জুন রাত ৯ ঘটিকায় মো. নুর উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, স্ত্রী, মমতাময়ী মা, দুই ভাই, তিন বোন, ভাতিজা-ভাতিজি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
পরিষদের পক্ষ থেকে শোক জ্ঞাপনকারীদের মধ্যে- সভাপতি মাসিক প্রতিভাত’র সম্পাদক কবি এম আলী হোসাইন, সহ সভাপতি কবি নাজমীন আক্তার ঝর্ণা, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক কবি মো. আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক মো. আব্দুল করিম, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুনাইদ আহমদ, অফিস সম্পাদক এখলাছুর রহমান নাহিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক কামরুন নাহার কলি, চিকিৎসা বিষয়ক সম্পাদক ফারহানা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক সোহানা আক্তার, সহ সাহিত্য সম্পাদক আয়শা সিদ্দিকা আশা, সহ অফিস সম্পাদক সোহেল আহমদ, সদস্য কবি সৈয়দ আছলাম হোসেন, সাংবাদিক মাহবুবুর রশিদ, আব্দুছ ছাত্তার, রইছ আহমদ, শাহেদ আহমদ, মারজানা বেগম, ফয়জুল আলম, সেলিনা আক্তার, ফাতেমা বেগম সুমা, ফাহমিদা জাহান ফারহানা, মো. আজির উদ্দিন, রেহেনা পারভিন, জোবায়দা কামাল আঁখি, শারমিনা বেগম, আলী বোরহান রাতুল, আতিকুর রহমান আতিক প্রমুখ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন পরিষদের উপদেষ্টাম-লীর মধ্যে সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু ও ব্যাংকার আলী আহমদ এবং নির্বাহী সদস্যদের মধ্যে কবি কামাল আহমদ, এডভোকেট সুদিপ রঞ্জন রায়, কবি আতাউর রহমান বঙ্গী ও মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক প্রমুখ। বিবৃতিদাতা সকলেই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
# বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet