1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এসএসসি পরীক্ষা আয়োজনে বোর্ডের প্রস্তুতি


চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কবে পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা নেয়ার লক্ষ্যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলললে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে যদি করোনার কারণে স্কুল-কলেজ খোলা সম্ভব না হয়, তাহলে বিকল্পভাবে মূল্যায়নের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

তথ্যমতে, করোনার কারণে আগামী ২২ মে পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ২৩ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করবে শিক্ষাবোর্ডগুলো। এ লক্ষ্যে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও প্রণয়ন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বলা হয়েছে।

শিক্ষকরা বলছেন, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী তারা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ছাত্র-ছাত্রীদের পড়িয়েছেন। স্কুল খুললে খুব অল্প সময় ক্লাস করিয়ে তাদের পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের রেজাল্ট দিতে চাই। সে লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে আমরা শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পড়িয়ে পরীক্ষা নিতে চাই। তবে করোনার কারণে যদি সেটি সম্ভব না হয় তাহলে আমরা বিকল্প মূল্যায়ন নিয়েও চিন্তা করছি। সেজন্য একটি কমিটি কাজ করছে। কমিটি আমাদের যে প্রস্তাব দেবে আমরা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এরপর তারা আলোচনা করে বিষয়টি ঠিক করবেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet