1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এবার রাজশাহীতে নুরের বিরুদ্ধে মামলা


ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নামে রাজশাহীতে মামলা করেছেন তৌরিদ আল মাসুদ রণি নামের যুবলীগের এক নেতা।

আজ বুধবার (২১ এপ্রিল) নগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। মামলায় নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

 

মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুর যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নুরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি।

এ কারণে মামলাটি করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ বলেন, বাদীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet