1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৫ মে, ২০২১

এবার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী’র নতুন নায়ক- “রোশান”


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক জিয়াউল রোশান ও বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ‘রিভেঞ্জ’নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন প্রযোজক মোহাম্মদ ইকবাল।

অনুরাগ ট্রেডার্সের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন ইকবাল। যিনি মূলত প্রযোজক হিসেবেই পরিচিত; পরিচালক হিসেবে এবার আত্মপ্রকাশ করছেন তিনি।

জানুয়ারিতে ‘রিভেঞ্জ’সহ ‘ফাইটার’ও ‘গুলশানের চামেলী’ শিরোনামে তিনটি চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ছবিগুলোতে নায়ক হিসেবে রোশানকে আগেই চূড়ান্ত করা হয়েছিল।

 

আজ সন্ধ্যায় ছবির মহরতের আয়োজন করা হয়েছে বলে জানান ইকবাল। ২০ মে থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে।

এর আগে বুবলী ও রোশান জুটি ‘চোখ’ নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন; ছবিটির কাজ এখনও চলছে।

এটি ছাড়াও শাকিব খানের বিপরীতে ‘লিডার’নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

 

গত বছর শাকিব খানের বিপরীতে ‘বীর’ ছবির পর বুবলী অনেকটা লম্বা সময় ধরে ছিলেন আড়ালে।

টানা এক বছরের পারিবারিক অন্তর্ধান থেকে মিডিয়ায় ফিরেছেন মাস তিনেক হলো। দ্রুত প্রস্তুতি নিচ্ছিলেন পর্দায় ফেরার। ইন্টারভিউ, ফেসবুকিং, গিটার বাজানো- সবই ছিল সেই প্রস্তুতির প্রতিধ্বনি।

এরপর ফিরেছেন রোশান ও নিরবের সঙ্গে ‘চোখ’ সিনেমা দিয়ে৷

এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক নিরব।

 

নিউজপয়েন্ট সিলেট/ শর্মাজী

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet