1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৪ জুন, ২০২১

এবারের বাজেট ব্যবসায়ীবান্ধবঃ বাড়বে উৎপাদন ও কর্মসংস্থান- অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।  এবারের এই বাজেটকে ব্যবসায়ীবান্ধব বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রীতি অনুযায়ী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে থাকেন অর্থমন্ত্রী। এবারও সেই সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে গত বছরের মতো এবারও করোনার কারণে ভার্চুয়ালি আয়োজন করা হয়।

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব। এবারের বাজেট ব্যবসায়ীবান্ধব হওয়াতে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে।

অর্থমন্ত্রী বলেন, আমি মনে করি, ব্যবসায় সুযোগ-সুবিধা বাড়লে উৎপাদন বাড়বে। আর উৎপাদনে যেতে হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে। কারণ লোকবল ছাড়া উৎপাদন সম্ভব না। এজন্য ব্যবসায়ীদের জন্য বাজেটে সুযোগ বৃদ্ধি করা হয়েছে।

গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫০তম প্রস্তাবিত বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এই ঘাটতি পূরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে এক লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। বৈদেশিক খাত থেকে নেওয়া হবে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ও অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৫ হাজার এক কোটি টাকা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet