নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৩১ জুলাই, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট এমরান আহমদ চৌধুরীর বড় ভাই অবসর প্রাপ্ত প্রকৌশলী আবুল আহমদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব – ব্যারিষ্টার এম এ সালাম এই মৃত্যুতে শোক জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি, মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।