1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট ডেস্ক

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

একমাত্র টিকা হিসেবে ফাইজারকেই স্থায়ী ছাড়পত্র যুক্তরাষ্ট্রের


যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত করোনা টিকা হিসেবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার। এর আগে জরুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাইজারকে অনুমোদন দিলেও এবার স্থায়ী সিদ্ধান্তে যায় যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ আগষ্ট) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

frd

কোভিড-১৯এর ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে ফাইজারের কার্যকারিতা প্রমাণের পরই এই স্থায়ী ছাড়পত্রের সিদ্ধান্তে যায় যুক্তরাষ্ট্র প্রশাসন। এফডিএর কমিশনার জেনেট উডকক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কাছে একটি মাইলফলক। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা টিকা নিতে আরও আত্মবিশ্বাসী হবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ফাইজার টিকাকে দীর্ঘকালিন মানবদেহে পরীক্ষা নিরিক্ষার পর আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ভিত্তিতে ফাইজারের টিকাকে ছাড়পত্র দিয়েছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet