নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ৬নং লালাবাজার ইউনিয়নবাসী সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লালাবাজার ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ এবাদুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি, সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করেন এবং করোনা মহামারীর এ অবস্থায় সবাইকে স্বাস্থ্য নির্দেশনা মেনে ঈদুল ফিতর উদযাপনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
মোঃ এবাদুর রহমান বলেন, বর্তমান বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগীতা ও ক্ষতিগ্রস্তদের ত্যাগ স্বীকারের মাধ্যমে এবারের উদ-উল-ফিতর উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। দোয়া করি আল্লাহ তায়ালা যেন আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ দান করেন এবং দ্রুত ক্ষতি কাটিয়া উঠার তাওফিক দান করেন।