1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৯ জুন, ২০২১

আসন্ন সিলেট-৩ উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রচারণায় দেশে আসছেন জুয়েল আহমদ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট -৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিবের পক্ষে আসন্ন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে দেশে আসছেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

চলতি সপ্তাহের ২৩ জুন তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুরস্থ নিজ বাড়িতে এসে পৌঁছাবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

জুয়েল আহমদ জাতীয় শ্রমিকলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, বিগত সংসদীয় নির্বাচনেও জুয়েল আহমদ দেশে এসে নির্বাচন প্রচারণাকালীন পুরো সময়জুড়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ এবং সভা-সেমিনারে অংশগ্রহণ করেছিলেন এবং লালাবাজার ইউনিয়নের নৌকা প্রতিকের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জুয়েল আহমদ, নিন্মোক্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন-
সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ।

কার্যকরী সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

কার্যকরী সদস্য ৬ নং লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ।

সাবেক সদস্য যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ।

সাবেক সদস্য আহবায়ক কমিটি নিউইয়র্ক ষ্টেইট আওয়ামী যুবলীগ ।

সাবেক যুগ্ন আহবায়ক যুক্তরাষ্ট্র বাংলাদেশ ছাত্রলীগ।

সম্মনয়ক কারী, জাতীয় নির্বাচন ২০১৮ইং নৌকা প্রতিক ৬নং লালাবাজার ইউনিয়ন।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet