1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৭ জুলাই, ২০২১

আবারও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনিরা


অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের বেইতা শহরে ইসরায়েলিদের অবৈধ ভূমি দখলের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা।

তাদের দাবি, অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করা হয়েছে। ফিলিস্তিনিদের শুক্রবারের বিক্ষোভে চড়াও হয় ইসরায়েলি বাহিনী। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে প্রতিহতের চেষ্টা করেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের দাবি, প্রতিবাদ না করলে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও বাড়বে।
২০১৩ সালে ফিলিস্তিনিদের হাতে এভিয়াতার নামে এক ইসরায়েলি নিহতের পর পশ্চিম তীরের ওই অঞ্চলটির নামকরণ করা হয় সেই ইসরায়েলির নামে। এরপর থেকে ইসরায়েলের মদদে ওই অঞ্চলে ভূমি দখল সম্প্রসারণ শুরু করে ইহুদিরা। 
দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সাধারণ ফিলিস্তিনিরা। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet