1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা


আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হবে রোজা। ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সিয়াম সাধনা শুরু করবেন মুসলমানরা।

এ সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে।

দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet