1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

আওয়ামী লীগ সরকার নয়, দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’ -মির্জা ফখরুল


ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কার্যত ‘আমলারাই’ দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জেলা এবং ঢাকার ডিসি অফিসসহ যেখানেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয়, বা কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মিটিং হয়, সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো নাই এখন। এখন তো পুরো আমলা লীগ। আমলা মানে-সামরিক, বেসামরিক-পুলিশ সব। এই একটা অবস্থা বাংলাদেশে হচ্ছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খবরের কাগজে দেখি, পুলিশের অফিসাররা ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছেন। আইজিপি বলেছেন যে, এখন পুলিশ সাংবাদিকতাও করবে।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা কিন্তু সুদূরপ্রসারী। পুলিশ যখন সাংবাদিকতা করতে চায়, তাহলে বুঝতে হবে যে এই রাষ্ট্র আর নেই। পুলিশকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে ওরা নিজেরাই বলে বাতির রাজা হচ্ছে ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet